২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি প্রিন্সকে চাবুক!

সৌদি আরবে জেদ্দার এক কারাগারে ক্ষমতাসীন আল সৌদ পরিবারের এক প্রিন্সকে আদালতের আদেশে চাবুক মারা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Nov 2016, 08:31 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

সৌদি আরবের পত্রিকা ওকাজ ডেইলি বুধবার এ খবর দিয়েছে। খুনের অভিযোগে দেশটিতে এক প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকরের একমাস না পেরোতেই আরেক প্রিন্সকে চাবকানোর এ ঘটনা ঘটল।

কোন অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে, তা জানায়নি ওকাজ ডেইলি। তবে প্রিন্সকে চাবকানোর পাশাপাশি কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

জেদ্দার কারাগারে সোমবার পুলিশের এক সদস্য প্রিন্সকে চাবকিয়ে শাস্তি কার্যকর করেন। চাবকানোর আগে প্রিন্সের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

এ খবরের ব্যাপারে মন্তব্য জানেতে সৌদি বিচার মন্ত্রণালয়ের মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে গত ১৯ অক্টোবর রাজধানী রিয়াদে সৌদি প্রিন্স তুর্কি বিন সৌদ আল-কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক সৌদি যুবককে গুলি করে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত।