দিল্লিতে চারতলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু
ভারতের রাজধানী নয়া দিল্লির একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।
পুলিশ বলছে, “ব্যাটারি চালিত রিক্সার কয়েকজন চালক সাদরার ওই চারতলা ভবনটির নিচতলায় তাদের রিক্সা চার্জ করার সময় বৈদ্যুতিক সমস্যা দেখা দেয় এবং আগুন ধরে যায়।”
পুলিশ আরো জানিয়েছে, “ওই ভবনটিতে চারটি পরিবার বাস করতো। একটি পরিবার ভাড়া থাকতো। আর বাকি পরিবারগুলো আত্মীয়।”
“মৃত্যুবরণকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি”, -বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
