২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকোবর-মিয়ানমারে ভূমিকম্প

ভারত মহাসাগর অঞ্চলে দুইমাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2016, 12:08 PM

Updated : 12 Apr 2022, 03:09 AM

বুধবার সকালের দিকে এই ভূমিকম্প দুটি হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

একটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে মিয়ানমার থেকে। অপর ভূমিকম্পটি নিকোবর দ্বীপপুঞ্জে হয়েছে বলে জানা গেছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা ৫২ মিনিটে মিয়ানমারে রিখটার স্কেলে ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। আর নিকোবর দ্বীপ এলাকায় ভোর ৩টা ৩০ মিনিটে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।

নিকোবর দ্বীপপুঞ্জে হওয়া ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। অপরদিকে মিয়ানমারে হওয়ার ভূমিকম্পের উৎস ছিল কালে শহরের কাছে ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে।