২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে মাথা জোড়া যমজ শিশুর অস্ত্রপচার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অস্ত্রপচারের মাধ্যমে মাথার খুলি জোড়া লাগানো যমজ শিশু আলাদা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 09:49 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

বিবিসি জানায়, ১৬ ঘণ্টার দীর্ঘ ও জটিল অস্ত্রপচারের মাধ্যমে মাথার খুলি জোড়া লাগানো ১৩ মাস বয়সী জাডন ও আনিয়াসকে আলাদা করা হয়েছে।

শুক্রবার ফেইসবুকে শিশু দুইটির মা নিকোল ম্যাকডোনাল্ড লেখেন, “আমি খুবই উদ্দীপ্ত। যদিও তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমি এখনও ব্যথিত।”

তিনি ফেইসবুকে অস্ত্রপচারের পর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জাডনের একটি ছবিও পোস্ট করেছেন।

চিকিৎসকরা জানান, শিশু দুইটির মাথার কিছু রক্তনালী ও মস্তিষ্কের কোষ এক ছিল।

এক কোটির মধ্যে মাত্র একবার এ ধরণের শিশু জন্মায় বলেও জানান তারা।

ম্যাকডোনাল্ড পরিবার শিকাগোর বাসিন্দা হলেও যমজ শিশুদের উন্নত চিকিৎসার জন্য তারা নিউ ইয়র্কে চলে আসেন।

শিশু দুইটির অস্ত্রপচারের জন্য এক লাখ মার্কিন ডলারের বেশি অর্থ সাহায্য পেয়েছে পরিবারটি।