২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ২১ স্কুলছাত্রীকে মুক্তি দিল বোকো হারাম

নাইজেরিয়ার চিবোক শহর থেকে দুই বছর আগে অপহৃত ২ শতাধিক স্কুলছাত্রীর মধ্য থেকে ২১ জনকে মুক্তি দিয়েছে বোকো হারাম জঙ্গিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 10:29 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

বৃহস্পতিবার নাইজেরিয়ার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

তবে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির দুই মুখপাত্র এ প্রতিবেদনের ব্যাপারে কিছু জানেন না বলে রয়টার্সকে জানিয়েছেন। সামরিক বাহিনীর মুখপাত্রকেও তাৎক্ষণিকভাবে ব্যাপারে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

২০১৪ সালের এপ্রিলে নাইজেরিয়ার বোর্নো রাজ্যের চিবোক শহরের একটি সরকারি স্কুল থেকে বোকো হারাম মোট ২৭৬ ছাত্রীকে অপহরণ করে। ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।