২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস সংশ্লিষ্টতা: ব্রিটিশ গ্ল্যামার মডেল গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট  সন্ত্রাসের নজরদারির তালিকায় থাকা যুক্তরাজ্যের গ্ল্যামার মডেল কিম্বারলি মাইনারসকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 10:40 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

মাইনারস এক সময় অর্ধনগ্ন হয়ে ‘দ্য সান’ এর মডেল হয়েছিলেন বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশের ধারণা, ‍তিনি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আইএস-র বিভিন্ন ভিডিও শেয়ার করেছেন।

যুক্তরাজ্যের দুর্নীতি দমন পুলিশ ও এমফিফটিন সিক্রেট সার্ভিস মাইনারসের শেয়ার করা ভিডিওগুলো নিয়ে তদন্ত করেছে।

‘সানডে টাইমস’ এর প্র্রতিবেদনে বলা হয়, শুক্রবার টেররিজম অ্যাক্ট ২০০০ এর অধীনে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের আগে তাকে কয়েকবার অনলাইনে সন্ত্রাসীদের ভিডিও শেয়ার করার বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

নর্থইস্ট কাউন্টার টেররিজম ইউনিটের একজন মুখপাত্র বলেন, “চলমান তদন্তের অংশ হিসেবে ব্রাডফোর্ডের ২৭ বছর বয়সী একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।”

ব্রাডফোর্ডে মাইনারসের বাড়িতেও তল্লাশি করা হয়েছে।

যদিও গ্রেপ্তারের পরদিন জামিনে ছাড়া পান ২৭ বছর বয়সী এ মডেল। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ‘প্রফাইল ব্যবহার করে ভুয়া ওই একাউন্ট খোলা হয়েছে এবং তার বিরুদ্ধে এটি ব্যবহার করা হচ্ছে’। 

তিনি বলেন, “আমি নিজে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নই। জঙ্গি সংশ্লিষ্ট কোনও সংস্থার সঙ্গেও আমার যোগাযোগ নেই। আমি একজন যত্নবান মানুষ এবং আমার হৃদয়ে অনেক সমৃদ্ধ।”