২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকাভুক্ত ব্যক্তি আর্জেন্টিনায় গ্রেপ্তার

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকাভুক্ত লেবাননের একজন নাগরিককে আটক করেছে আর্জেন্টিনা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Sep 2016, 02:10 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

বুধবার আর্জেন্টিনার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তেলাম জানিয়েছে।

খলিল মোহামেদ এল সাইদ নামের ওই ব্যক্তি প্যারাগুয়ের ভুয়া কাগজ-পত্র  ও তথ্য দিয়ে আর্জেন্টিনায় প্রবেশ করতে চেয়েছিলেন। ইন্টারপোলের তালিকায় তার নাম বিশেষভাবে চিহ্নিত ছিল বলে তেলাম জানিয়েছে।

তবে ঠিক কী কারণে এল সাইদ সন্দেহভাজন সন্ত্রাসী তা পরিষ্কার নয়।

তেলাম বলছে, তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মাদক ও অস্ত্র চোরাচালানে জড়িত সন্দেহভাজন হিসেবে ব্রাজিলেও এল সাইদ ওয়ান্টেড তালিকাভুক্ত।

ব্রাজিল, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা এই ত্রিদেশীয় সীমান্ত অঞ্চল দীর্ঘসময় ধরেই মাদক ও অস্ত্র চোরাচালানের স্বর্গ হিসেবে পরিচিত।