২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন থেকে ৮টি অ্যাটাক সাবমেরিন কিনছে পাকিস্তান

আগামী ১২ বছরের মধ্যে আটটি অ্যাটাক সাবমেরিনের মালিক হতে যাচ্ছে পাকিস্তান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 01:52 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

পাঁচশ’ কোটি ডলারের এই চুক্তিটিকে এ পর্যন্ত চীনের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানির চুক্তি হিসেবে বর্ণনা করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে এনডিটিভি।

রেডিও পাকিস্তানসহ পাকিস্তানি গণমাধ্যমগুলো দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির কাছে জ্যেষ্ঠ নৌবাহিনীর কর্মকর্তাদের তুলে ধরা চুক্তিটির বিস্তারিত প্রকাশ করেছে।

তবে চীন পাকিস্তানি নৌবাহিনীকে কী ধরনের সাবমেরিন সরবরাহ করবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

বিশ্লেষকদের ধারণা, চীনা নৌবাহিনীর ০৩৯ ও ০৪১ ধরনের য়ুয়ান-শ্রেণির প্রচলিত অ্যাটক সাবমেরিনের হাল্কা রাপ্তানিযোগ্য সংস্করণ হতে পারে নতুন সাবমেরিনগুলো।

২০২৩ সালের শেষ নাগাদ চারটি সাবমেরিন সরবরাহ করা হবে এবং বাকি চারটি ২০২৮ সালের মধ্যে করাচিতে সংযোজন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ চীন। 

বর্তমানে ভারতে ১৩টি পুরনো ধরনের সাবমেরিন আছে। যে কোনো সময় এর অর্ধেক অভিযানে যোগ দেওয়ার মতো অবস্থায় থাকে।