২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে চীনা দূতাবাসে বিস্ফোরণ

কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দক্ষিণাংশে চীনা দূতাবাসে বড় ধরনের একটি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 11:48 AM

Updated : 12 Apr 2022, 02:47 AM

রাশিয়ার টিভি নভোস্তি-র নিউজ সাইট আরটি জানিয়েছে, দূতাবাস কম্পাউন্ডের গেটে ভেঙে একটি গাড়ি ঢুকে পড়ার পর বিস্ফোরণটি ঘটে বলে খবর পাওয়া গেছে।

এতে একজন নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ হামলায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছে।

কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয় ইন্টারফ্যাক্সের কাছে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে, বিস্ফোরণটি চীনা দূতাবাসের কম্পাউন্ডে ঘটেছে বলে জানিয়েছে তারা।

প্রাথমিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দূতাবাসের একটি গেইট গুড়িয়ে দেওয়া গাড়ির চালক বিস্ফোরণে নিহত হয়েছেন।

হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন, এদের মধ্যে দুজন দূতবাসকর্মী। তারা বোমার আঘাতে আহত হলেও অবস্থা সঙ্কটজনক নয়।

তবে কিরগিজ বার্তা সংস্থা একেআই জানিয়েছে, চীনা দূতাবাসের নিরাপত্তা প্রধান তাদের দূতাবাসের কোনো কর্মী আঘাত পাননি বলে জানিয়েছেন।