যুক্তরাষ্ট্রে তেল টার্মিনালে আগুন, আহত ৭
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি অপরিশোধিত খনিজ তেলের টার্মিনালে আকস্মিক অগ্নিকাণ্ডে সাত কর্মী আহত হয়েছেন।
শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টেক্সাসের জেফারসন কাউন্টি শেরিফ দপ্তর।
শেরিফ দপ্তরের মুখপাত্র মার্কাস ম্যাকলিল্যান জানান, সুনোকো লজিস্টিকের টার্মিনালটিতে কর্মীরা ঝাঁলাইয়ের কাজ করার সময় হঠাৎ করে আগুন ধরে যায়।
আহত তিনকর্মীকে হেলিকপ্টার যোগে হিউস্টন এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অন্য চারজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় প্ল্যান্টের কাছে বসবাসকারী লোকজনের কোনো বিপদের আশঙ্কা নেই বলে নিজেদের ফেইসবুক পাতায় আশ্বস্ত করেছে শেরিফ দপ্তর।
ঘটনার বিষয়ে মন্তব্য জানার জন্য তাৎক্ষণিকভাবে সুনোকো লজিস্টিকের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
