২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় মাদক বাণিজ‌্যে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ

মাদক বণ্টনের বেআইনি কর্মকাণ্ডে পুলিশের অংশগ্রহণ রয়েছে-এমন অভিযোগ তদন্তে নিরাপত্তা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Aug 2016, 03:28 PM

Updated : 12 Apr 2022, 02:39 AM

নিখোঁজ ব‌্যক্তিদের খোঁজে গঠিক একটি কমিশনের সঙ্গে যুক্ত বিশিষ্ট কর্মী হ‌ারিস আজহার চলতি মাসে বলেছিলেন, মাদক চোরাকারবারি ফ্রেডি বুদিমান ২০১৪ সালে তার কাছে স্বীকারোক্তি দিয়েছেন, তার মাদক চোরাচালান ব‌্যবসাকে সুরক্ষা দেওয়ার জন‌্য তিনি পুলিশ, সেনা এবং শুল্ক কর্মকর্তাদের মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিলেন।

ফায়ারিং স্কোয়াডের মাধ‌্যমে চলতি বছরের ২৯ জুলাই বুদিমান ও আরো তিন মাদক পাচারকারীর মৃত‌্যুদণ্ড কার্যকর করা হয়।

বৃহস্পতিবার বিশ্বে সবচে বেশি মুসলিম জনসংখ‌্যার এই রাষ্ট্রের প্রেসিডেন্ট জোকো উইদোদো এক বিবৃতিতে বলেন, “যদি তা সত‌্য হয় তবে খুঁজে বের করা হবে, তদন্ত হবে এবং অভিযোগ গঠনের প্রক্রিয়া গ্রহণ করা হবে।”

তিনি পুলিশ প্রধানকে এই অভিযোগ তদন্তের জন‌্য একটি দল গঠন করার নির্দেশ দেন।