২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় জরুরি যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির অভাবে দুর্দশায় পড়া ২০ লাখ মানুষের জীবন বাঁচাতে সিরিয়ার আলেপ্পোয় জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতি আহ্বান করেছে জাতিসংঘ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Aug 2016, 09:49 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “যদি দ্রুত বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা সংস্কার করা না যায় তবে আলেপ্পোর কয়েক লাখ বেসামরিক নাগরিক শোচনীয় পরিস্থিতির মুখোমুখি হবে, যা নিয়ে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন।”

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত মাসে ক্যাস্টেলো রোড অবরুদ্ধ হয়ে যাওয়ায় আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রায় তিন লাখ মানুষ আটকা পড়ে গেছে।

ওদিকে, শনিবার বিদ্রোহীরা আলেপ্পোর পূর্বাঞ্চলের সরকার নিয়ন্ত্রিত একটি করিডোর পুনদখল করেছে। ওই করিডোর দিয়ে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোর দক্ষিণাঞ্চল থেকে নগরীর সরকার নিয়ন্ত্রিত অন্যান্য অঞ্চলে রসদ সরবরাহ হত।

জাতিসংঘের আশঙ্কা, এর ফলে সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমাঞ্চলে তীব্র দুর্ভোগ নেমে আসবে।

বিবৃতিতে বলা হয়, “উভয় পক্ষের অবরোধের কারণে আলেপ্পোয় কার্যত অবরুদ্ধ হয়ে পড়া বেসামরিক নাগরিকদের সংখ্যা ২০ লাখে দাঁড়াবে।”

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ- এর পক্ষ থেকে বলা হয়, আলেপ্পোতে তাপদাহ ও নোংরা পানি পান করার কারণে বিশেষ করে শিশুরা ডাইরিয়াসহ অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।