২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে হিলারি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন জনমত জরিপে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 09:17 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

রোববার ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জনমত জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এক থেকে চার আগস্ট টেলিফোনে নিবন্ধিত ভোটারদের ওপর চালানো এ জরিপের ফলে দেখা গেছে, হিলারির পক্ষে ৫০ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছে।

 ডেমোক্র্যাটিক দলের জাতীয় কনভেনশনের আগের জরিপে হিলারি ট্রাম্পের চেয়ে মাত্র চার শতাংশ এগিয়ে ছিলেন।

ডেমোক্র্যাটিক দলের জাতীয় কনভেনশনে দলীয় ঐক্য হিলারির সমর্থনের ভিত মজবুত করেছে। কিন্তু রিপাবলিকান দলে বিভক্তির কারণে এবং  নানা বিতর্কিত মন্তব্য করে হিলারির চেয়ে অনেক পিছিয়ে পড়েছেন ট্রাম্প।