২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএসের বড় ধরনের হামলায় নিহত ৪৪

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি-নিয়ন্ত্রিত কামিশলি শহরে ইসলামিক স্টেটের (আইএস) বড় ধরনের বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছে বলে দেশটির টিভি প্রতিবেদনে জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 02:32 AM

কুর্দি নিরাপত্তা সদরদপ্তরের কাছে ট্রাকবোমা হামলা হয়।‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ একথা জানিয়েছে।

আইএস তুরস্ক সীমান্তের কাছে হাসাকেহ প্রদেশে এ হামলার দায় স্বীকার করেছে।আইএস এর আগে ওই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছিল।

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কুর্দি মিলিশিয়ারা সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

হামলার পর ঘটনাস্থলের বিধ্বস্ত চিত্র প্রকাশ করেছে রাষ্ট্রীয় টিভি।আইএস তাদের সমর্থক আমাক বার্তা সংস্থায় বলেছে, এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি স্থানীয় কুর্দি পুলিশ সেন্টার এবং কাছের একটি সরকারি ভবনে ট্রাক বোমা হামলা চালিয়েছে।

প্রথমে দুটি বোমা হামলা হয়েছে বলে খবর পাওয়া গেলেও পরে জানা যায় প্রথম বিস্ফোরণটি ঘটার পরই একটি গ্যাস ট্যাংক বিস্ফোরিত হয়।