২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে বাসে আগুন, ২৪ চীনা পর্যটকসহ মৃত ২৬

চীনা পর্যটকদের বহনকারী একটি তাইওয়ানি ট্যুর বাস বিমানবন্দরে যাওয়ার পথে জাতীয় মহাসড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে গেলে বাসটির ২৬ জন আরোহীর মৃত্যু হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jul 2016, 03:47 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে এ দুর্ঘটনা ঘটেছে বলে তাইওয়ানি টেলিভিশন স্টেশন টিভিবিএস এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাতে বিবিসি প্রতিবেদনেও দুর্ঘটনার একই বর্ণনা দেওয়া হয়েছে, তবে এতে দুর্ঘটনাস্থল হিসেবে তাওয়ুয়ান সিটির নাম উল্লেখ করা হয়েছে।

তাইওয়ানের পর্যটন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চীনের একটি ট্রাভেল এজেন্সি ওই পর্যটকদের জন্য আট দিনের একটি ভ্রমণ প্যাকেজ আয়োজন করেছিল।

ওই ট্রাভেল এজেন্সি পর্যটকদের চীনের দালিয়ানে নেওয়ার জন্য তাওয়ুয়ান বিমানবন্দরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

তাইওয়ানি কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে ২৪ জন পর্যটক, স্থানীয় একজন গাইড ও চালক ছিলেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তাওয়ুয়ান দমকল বাহিনীর কর্মকর্তা জেং হাও জানিয়েছেন, মোট কতোজন নিহত ও আহত হয়েছেন সে বিষয়ে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা হচ্ছে।