২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে কারফিউ চতুর্থ দিনে গড়িয়েছে

ভারত-শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানি নিহত হওয়ার তিনদিন পরও বেশিরভাগ এলাকাতেই সংঘর্ষ রোধে জারি করা কারফিউ বহাল রয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 09:42 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

শ্রীনগরে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আইএএনএস কে বলেন, “দক্ষিণের অনন্তনাগ, সোপিয়ান, কুলগাম, পুলাওয়ামা  এবং  উত্তরের বারামুল্লা, সোপোরে,  কুপাওয়ারা, গানডেরবাল এবং বান্ডিপোরা শহরে কড়া কারফিউ অব্যাহত থাকবে।”

 শ্রীনগর এবং বাডগামে কারফিউ চলবে বলেও জানান তিনি।

বুরহান ওয়ানি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখনও কাশ্মীর জুড়ে চরম উত্তেজনা বিরাজ  করছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহতের সংখ্যা সোমবার ৩২ জনে পৌঁছেছে।

পুলিশের সঙ্গে এক অভিযানে বুরহান নিহত হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে অনন্তনাগ, ওয়ানির জেলা পুলওয়ামা, কুলগ্রাম ও শোপিয়ানে উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীর উপর হামলা করেছে

দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ এলাকায় শুক্রবার দুই সহযোগীসহ নিহত হন ওয়ানি।

এর প্রতিবাদে সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শনিবার কাশ্মির জুড়ে কারফিউ জারি করা হয়।