ইকুয়েডরে ৬.৪ মাত্রার ভূমিকম্প
ইকুয়েডরের উত্তরপশ্চিম উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।
রোববার এই ভূমিকম্পটি হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।
দেশটির রাজধানী কুইটোর উত্তরপশ্চিমে এসমেরালডাস শহরের কাছে, ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তি।
ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
