২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইজিপ্টএয়ারের বিধ্বস্ত বিমানের ক্ষতিগ্রস্ত ব্ল্যাকবক্স তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত

মে মাসে বিধ্বস্ত ইজিপ্টএয়ারের ফ্লাইট এমএস৮০৪ বিমানটির ক্ষতিগ্রস্ত ককপিট ভয়েস রেকর্ডাটি মেরামতের পর তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত হয়েছে বলে জানিয়েছেন মিশরের তদন্ত কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jul 2016, 10:02 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

শুক্রবার তদন্ত কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মেরামতের পর ককপিট ভয়েস রেকর্ডারটির (সিভিআর) যে অবস্থা দাঁড়িয়েছে তাতে এটি থেকে এখন তথ্য সংগ্রহ করা যাবে।

১৯ মে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রোগামী এয়ারবাস এ৩২০ ৬৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর ভূমধ্যসাগরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

মিশরীয় তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়, সিভিআর থেকে তথ্য সংগ্রহ করা গেলে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ ব্যাখ্যা করা যাবে।

কমিটির সদস্যরা এজন্য কায়রো ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। সেখানে গিয়ে তারা ফ্লাইট ডাটা রেকর্ডার এবং সিভিআর’র তথ্য উদ্ধার ও তা বিশ্লেষণের কাজ করবে।