২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানের বিভিন্ন শহরে বোমা হামলার পরিকল্পনা’

রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বোমা হামলার পরিকল্পনা উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Jun 2016, 04:10 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

সুন্নি জঙ্গিরা এসব বোমা হামলা পরিকল্পনা করেছিল বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়টি। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “ইসলাম-বিরোধী সন্ত্রাসী তাকফিরি গোষ্ঠী সামনের দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হামলার চালানোর পরিকল্পনা করেছিল। ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকটি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।”  

কট্টরপন্থি সুন্নি গোষ্ঠীগুলোকে বোঝাতে ‘তাকফিরি’ শব্দটি ব্যবহার করে শিয়া মুসলিম অধ্যুষিত ইরান। অপরদিকে শিয়াসহ অন্যান্য মুসলিমদের ‘অবিশ্বাসী’ বলে অভিহিত করে কট্টর সুন্নি গোষ্ঠীগুলো।