২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম নারী মেয়র নির্বাচন করছে রোম

ইতালির রোম শহরে প্রথম নারী মেয়র হতে চলেছেন ফাইভ স্টার মুভমেন্ট নেত্রী ভির্জিনিয়া রেজ্জি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 06:33 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

রোববার রোমে দ্বিতীয় দফা পৌর নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে।

এ নির্বাচনে জনপ্রিয়তার দিক থেকে ইতালির ক্ষমতাসীন মধ্যবাম ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) প্রার্থী রবার্টো গাকেত্তির চেয়ে অনেক এগিয়ে আছেন রেজ্জি।

৩৭ বছর বয়সী ভার্জিনিয়া রেগ্গি পেশায় আইনজীবী ও স্থানীয় কাউন্সিলর। মাত্র কয়েক মাসের নির্বাচনী প্রচারণাতেই তিনি জনপ্রিয় রাজনীতিবিদে পরিণত হয়েছেন।

বিবিসি জানায়, দু’সপ্তাহ আগে প্রথম দফা নির্বাচনে রেজ্জি পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী রবার্টো গাকেত্তির পেয়েছেন ২৪ শতাংশ ভোট।

ভার্জিনিয়া রেজ্জি রোমের মেয়র নির্বাচিত হলে তা হবে ইতালির প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জির জন্য বড় আঘাত।

সংবাদদাতারা বলছেন, রোমের মেয়র নির্বাচনে ফাইভ স্টার পার্টির জয় ২০১৮ সালে অনুষ্ঠেয় দেশটির পার্লামেন্ট নির্বাচনের জন্য দলটির ভিত গড়ে দেবে।

২০০৯ সালে ইতালির কৌতুক অভিনেতা বেপ্পে গ্রিলো ফাইভ স্টার পার্টি প্রতিষ্ঠা করেন।  এরপর থেকেই দলটি দুর্নীতিবিরোধী আন্দোলন চালিয়ে আসছে।