২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিংহের সামনে ছবি তুলে ‘বেকায়দায়’ রবীন্দ্র জাদেজা

এশিয়া মহাদেশীয় বিপন্ন প্রজাতির সিংহের সামনে স্ত্রীসহ ছবি তুলে ইন্সটাগ্রামে পোস্ট করে বেকায়দায় পড়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 10:06 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্ত্রী রীভাকে নিয়ে গুজরাটের গির ন্যাশনাল পার্ক ও অভয়ারণ্যে ভ্রমণের সময় ওই ছবিগুলো তোলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের এই খেলোয়াড়।

ছবিতে জাদেজা দম্পতিকে গাড়ি থেকে নেমে পায়ে হাঁটতে এবং একদল সিংহের সামনে বসে ছবি তুলতে দেখা যায়।

একটি ছবিতে দেখা যায়, জাদেজা একদল সিংহের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে বুড়ো আঙ্গুল দিয়ে পেছনের সিংহগুলোকে দেখাচ্ছেন।

নিজের ইন্সটাগ্রাম একাউন্টে ওই ছবিটি পোস্ট করে ক্যাপশনে জাদেজা লেখেন, “পারিবারিক ছবি, সাসানে (গির) দারুণ সময় পার করছি #রাজপুতবয় #উইআরলায়নস।”

Image
ছবি: রবিন্দ্র জাদেজার ইন্সটাগ্রাম একাউন্ট থেকে সংগৃহীত।

ছবি: রবিন্দ্র জাদেজার ইন্সটাগ্রাম একাউন্ট থেকে সংগৃহীত।

ভারতের বন্যপ্রাণী সুরক্ষা কর্মকর্তারা জানান, গির অভয়ারণ্যে ভ্রমণের সময় দর্শণার্থীদের গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসা নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করায় জাদেজা দম্পতির শাস্তি হতে পারে।

বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

সারা বিশ্বে একমাত্র গির অভয়ারণ্যেই এশিয়া মহাদেশীয় সিংহ বন্য পরিবেশে বসবাস করে।

আফ্রিকান সিংহের চাইতে আকারে ছোট সিংহের এই প্রজাতিটিকে ২০০৮ সালে বিপন্ন প্রাণী ঘোষণা করা হয়।

ভারতীয় এক বন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “জঙ্গলে গাড়ি থেকে নিচে নামা নিয়ম বিরুদ্ধ। তদন্তের পর এই দম্পতির শাস্তি নির্ধারণ করা হবে।”