২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোতে দুই দিনের অস্ত্রবিরতি শুরু হয়েছে: রাশিয়া

মস্কোর উদ্যোগে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দুই দিনের এক ‘অস্ত্রবিরতি’ শুরু হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Jun 2016, 03:13 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

বৃহস্পতিবার থেকে এ অস্ত্রবিরতি শুরু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওই মন্ত্রণালয়।

সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে আলেপ্পোতে ২০ লাখেরও বেশি বাসিন্দা ছিলেন। গৃহযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর থেকে শহরটি বিদ্রোহীদের দখলকৃত অংশ ও সরকার নিয়ন্ত্রিত অংশের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।

সম্প্রতি পুরো শহরের দখল নেওয়ার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনী ও সহযোগী মিত্র বাহিনীগুলো বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশটিতে অভিযান শুরু করেছে।

বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলী দারাইয়াতে এখনও অস্ত্রবিরতি চলছে এবং তা প্রায় পুরোপুরি মেনে চলা হচ্ছে।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন, আর প্রায় এক কোটি ১০ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।