নাইজেরিয়ায় মোবাইল কোম্পানিকে ১৭০ কোটি ডলার জরিমানা
অনিবন্ধিত সিমের গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যর্থ হওয়ায় নাইজেরিয়াকে ১৭০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে দক্ষিণ আফ্রিকার মোবাইল ফোন কোম্পানি এমটিএন।
বিবিসি বলছে, মোবাইল ফোন কোম্পানিটিকে প্রকৃতপক্ষে ৫২০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছিল নাইজেরিয়ান কমিউনিকেশন কমিশন (এনসিসি)।
কিন্তু দুই পক্ষের আলোচনার পর তুলনামূলক কম অর্থে বিষয়টি নিষ্পত্তি হয়।
এমটিএন-এর নির্বাহী চেয়ারম্যান ফুটুমা নেলেকো বলেন, “কোম্পানির জন্য এটিই সবচে ভালো ফলাফল।”
জঙ্গি-বিদ্রোহীরা এই মোবাইল সার্ভিস ব্যবহার করছে, এমন আশঙ্কা থেকে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানটি আগামী তিনবছরে ভাগে ভাগে জরিমানার অর্থ পরিশোধ করবে বলে এনসিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
