২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংহাই বিমানবন্দরে বিস্ফোরণে আহত ৩

চীনের বৃহত্তম শহর বাণিজ্য নগরী সাংহাইয়ের পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি টার্মিনালে ‘হাতে তৈরি বিস্ফোরক দ্রব্যের’ বিস্ফোরণে তিন ব্যক্তি আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jun 2016, 05:04 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

রোববার এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সাংহাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

নিজেদের দাপ্তরিক মাইক্রোব্লগে দেওয়া ওই বিবৃতিতে তারা জানিয়েছে, দুপুর ২টার একটু পরে বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালের টিকেট কাউন্টারের কাছে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এতে আরো বলা হয়, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং এ ঘটনায় ফ্লাইট কর্মসূচীতে কোনো বিঘ্ন ঘটেনি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আহতরা আঘাত গুরুতর নয় এবং ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।