আফ্রিকায় এক লাখ মুরগি দান করবেন বিল গেটস
সাব-সাহারা আফ্রিকার চরম গরিবদেরকে মুরগী সহায়তা করার মাধ্যমে তাদের দারিদ্র দূর করার নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের বিল গেটস। তিনি সেখানে ১ লাখ মুরগী দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, মুরগী পালন ও বিক্রির মধ্য দিয়ে ওইসব দেশের দারিদ্র্য সীমার নিচে বাস করা মানুষদের সচ্ছল করে তোলা যাবে।
জাতিসংঘের হিসেবে সাব-সাহারা আফ্রিকার ৪১ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে।
বিল গেটস বলছেন, মতে কোনও কৃষক ৫টি মুরগী পালন করলে বছরে তার পক্ষে ১ হাজার ডলারের বেশি অর্থ আয় করা সম্ভব। উল্লেখ্য, দারিদ্র্যসীমা হচ্ছে প্রায় ৭০০ ডলার।
গেটস বলেন, তার লক্ষ্য হচ্ছে সাব-সাহারা আফ্রিকার পল্লী এলাকাগুলোর ৩০ শতাংশ পরিবারকে সাহায্য করা। সাব সাহারা আফ্রিকার দেশগুলোতে ভাল জাতের মুরগী প্রতিপালন বর্তমানে ৫ শতাংশ থেকে বেড়েছে।
