২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইজিপ্টএয়ারের বিমানের ব্ল্যাক বক্সের সংকেত শনাক্ত

ভূমধ্যসাগরে গতমাসে ইজিপ্টএয়ারের বিধ্বস্ত বিমানের ‘ব্ল্যাক বক্স’ সংকেত শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ফরাসি তদন্ত কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 06:33 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

তারা জানান, ফ্রান্সের একটি জাহাজ ভূমধ্যসাগরে তল্লাশি অভিযান চালানোর সময় ইজিপ্টএয়ারের বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্সের সংকেত শনাক্ত করেছে। এর আগে মিশরীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছিল।

‘ফ্রেঞ্চ ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড এনালাইসিস’ বিভাগের রেমি জউতি বলেন, “একটি ফ্লাইট রেকর্ডারের সংকেত শনাক্ত হয়েছে।”

“এর মাধ্যমে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সমুদ্রের কোন এলাকায় তল্লাশি চালাব সেটা বুঝতে পেরেছি।”

১৯ মে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রোগামী এ৩২০ মডেলের বিমানটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের পরপরই নিখোঁজ হয়ে যায়।

পরে ভূমধ্যসাগরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। বিমানে মোট ৬৬ জন আরোহী ছিল যাদের সবাই প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।