২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2016, 10:34 AM

Updated : 12 Apr 2022, 01:57 AM

বিবিসি বলছে, শুক্রবার এই ভূমিকম্পটি হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মালেকুলা দ্বীপের অল্প সংখ্যক মানুষ অধ্যুষিত নরসাপের এক কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে ইফাতে দ্বীপের ২৭ দশমিক ২ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পনের উৎপত্তি।

ইফাতে দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট ভিলা থেকে ২০৮ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’র কাছে ভানুয়াতুর অবস্থান। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়।