২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া এস-৩০০ সরবরাহ করেছে: ইরান

রাশিয়া প্রথম ধাপে ইরানে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরররাহ করেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 08:27 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

এর মধ্য দিয়ে ইরানে প্রযুক্তি সরবরাহ শুরু হল। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছার আগে যে পক্রিয়া বন্ধ ছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবির-আনসারি বলেন, “ আমি ঘোষণা করছি যে, এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরবরাহ চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়ন শুরু হয়েছে।”

২০০৭ সালে এস-৩০০ ইরানে সরবরাহ করা নিয়ে চুক্তিবদ্ধ হয় রাশিয়া। তবে এরই মধ্যে এ সিস্টেম সরবরাহে বেশ বিলম্ব ঘটেছে।

পশ্চিমাদের চাপের মুখে ২০১০ সালে রাশিয়া চুক্তিটি বাতিল করতে বাধ্য হয়েছিল। পরে অন্তর্বর্তী পরমাণু সমঝোতার পর গত বছর এপ্রিলে স্বআরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওই অন্তর্বর্তী পরমাণু সমঝোতার পথ ধরেই পরবর্তীতেইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির চূড়ান্ত পরমাণু চুক্তি  হয়।