এয়ার ইন্ডিয়ার বিমানসহ ক্রেন বিধ্বস্ত
এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে ক্রেন যোগে সরিয়ে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ টনের ক্রেনটি বিমানসহ বিধ্বস্ত হয়েছে।
রোববার সকালে ভারতের হায়দ্রাবাদ শহরের বেগমপেত বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
বিমানসহ বিধ্বস্ত ক্রেনটি শহরের পুরনো বিমানবন্দর সড়কে একটি স্কুলের কাছে একটি ক্লাবের দেয়ালের উপর পড়ে। এতে কেউ হতাহত হয়নি।
এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, “পুরনো বেগমপেত বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হ্যাঙ্গারে পুরনো একটি বিমান রাখা ছিল, প্রশিক্ষণের উদ্দেশ্যে এটি নিয়ে যাওয়া হচ্ছিল।”
প্রশিক্ষণ একাডেমিটি বিমান বন্দর থেকে তিন কিলোমিটার দূরে বলে জানা গেছে।
