‘ড্রোন হামলায় আইএসের রকেট বিশেষজ্ঞ নিহত’
ইসলামিক স্টেটের (আইএস) রকেট বিশেষজ্ঞ জসিম খাদিজাহ ইরাকের উত্তরাঞ্চলে চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় মারা গেছেন বলে জানিয়েছে আইএস বিরোধী কোয়ালিশন বাহিনী।
গত মাসে ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যবহৃত একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় একজন মার্কিন মেরিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
ধারণা করা হয়, জসিম ওই হামলা চালিয়েছিলেন।
আইএস বিরোধী কোয়ালিশনের মুখপাত্র যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্নেল স্টিভ ওয়ারেন সাংবাদিকদের বলেন, “ আমাদের কাছে তথ্য আছে যে তিনি (জসিম খাদিজাহ) একজন রকেট বিশেষজ্ঞ ছিলেন। তিনি এ ধরনের হামলা পরিচালনা করতেন।”
