২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিতে হ্রাস, তবুও ফক্সকনের কাঁধে উঠল শার্প

অনেক নাটকীয়তার পর অবশেষে প্রস্তাবিত চুক্তিতে দর হ্রাস করে ফক্সকনের কাঁধে উঠেছে জাপানের ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী সরবরাহকারী ‘শার্প’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 04:53 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

গত দেড় মাসের বেশি সময় নানা বিতর্কের পর বুধবার বিকfলে শার্প কর্তৃপক্ষ আগের দরের চেয়ে ৮০ কোটি ডলার কমিয়ে ৩৪৭ কোটি ডলারে তাইওয়ানের ফক্সকন কর্তৃপক্ষ কাছে মালিকানা হস্তান্তর করে।

এর গত মাসের শেষের দিকে শার্প কর্তৃপক্ষ ৪৩০ কোটি মার্কিন ডলারে ফক্সকনের কাছে হস্তান্তরিত হওয়ার চুড়ান্ত ঘোষণা দিয়েছিল।

পরবর্তীতে ফক্সকনের নেতৃত্বদানকারী হুন হাই কোম্পানির পক্ষ থেকে চুক্তির চেয়ে বেশি মূল্য গণমাধ্যমে প্রচারের অভিযোগ তোলা হয়। কয়েক দফা বৈঠকের পর বুধবার চুড়ান্তভাবে এ সিদ্ধান্ত এল।

শার্প এর কর্ণধার বলেছেন, সব্বোর্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা ফক্সকনের হাতেই শার্পকে ছেড়ে দিয়েছি।

হুন হাই মূলত বিশেষ অ্যাপল আইফোন সরবারহকারী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছে। এই কোম্পানিটি অ্যাপেলের সহযোগী প্রতিষ্ঠান বলেই সর্বাধিক পরিচিত।

১৯১২ সালে জাপানের বাণিজ্যিক নগরী ওসাকার নারা শহরে গড়ে তোলা শার্প গত একশ’ বছরের বেশি সময় ধরে সারা বিশ্বে ইলেকট্রনিক্স সামগ্রী সরবরাহ করে আসছিল। মাত্র শার্প পেন্সিল থেকে শুরু করা এই প্রতিষ্ঠানের ব্যবসা পরবর্তীতে এলইডি, মাইক্রোওভেন, রঙিন টেলিভিশনসহ ইলেকট্রনিক্স পণ্যে বিশ্ববাপী বেশ সুনাম কুড়িয়েছে।