২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে গ্রেপ্তার ১৫

মালয়েশিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 03:05 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

বিবিসি বলছে, দেশটির জাতীয় পুলিশ প্রধান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের সবাই তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত।

গ্রেপ্তার হওয়া ১৫ জনের মধ্যে একজন পুলিশকর্মকর্তাও রয়েছেন।

দেশটির রাজধানী কুয়ালালামপুরসহ আরো ছয়টি প্রদেশে তিনদিন অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ প্রধান খালিদ আবু বকর জানিয়েছেন।

তিনবছরে মালয়েশিয়ায় জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে ১৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজনরা হামলা চালানোর লক্ষ্যে বোমা তৈরিতে ব্যবহৃত হয় এমন রাসায়নিক সংগ্রহের চেষ্টা করছিলেন।

গ্রেপ্তার হওয়াদের বয়স ২২ থেকে ৪৯ বছরের মধ্যে। তাদের মধ্যে চারজন নারীও রয়েছেন। তারা আইএসে যোগ দেওয়ার জন্য সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জানুয়ারিতে সন্ত্রাসী হামলার পর মালয়েশিয়ায় উচ্চ সন্ত্রাসী সতর্কতা জারি রয়েছে।