২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে লেকে পড়ে জেব্রার মৃত্যু

জাপানের একটি অশ্বারোহন ক্লাব থেকে একটি জেব্রা হঠাৎ বেরিয়ে যাওয়ার পর একটি গালফ মাঠের লেকে পড়ে প্রাণীটির মৃত্যু হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 02:49 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বিবিসি বলছে, পুলিশ এবং পশুচিকিৎসকের একটি দল ছুটে যাওয়া জেব্রাটিতে ধরার জন্য টোকি শহরের গালফ মাঠে কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া করে।

এক পর্যায়ে প্রাণীটিকে ধরতে চেতনানাশক ইঞ্জেকশন ছোঁড়ার পর এটি লেকে গিয়ে পড়ে এবং সেখান থেকে তোলার পর জেব্রাটিকে মৃত ঘোষণা করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণীটি লেকে পড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই উদ্ধার করা হলেও তার হৃদপিণ্ড বন্ধ হয়ে যায়।

দুইবছর বয়সী পুরুষ জেব্রাটি অশ্বারোহন ক্লাবটি থেকে মঙ্গলবার সন্ধ্যায় পালিয়ে যায় যা একটি বিরল ঘটনা।

বুধবার সকালে পুলিশ খবর পায় একটি জেব্রা মহাসড়কে দৌড়াচ্ছে।

পুলিশ দ্রুত প্রাণীটির অবস্থান টোকি আন্তর্জাতিক গলফ কোর্সে শনাক্ত করে। সেখানে গিয়ে পুলিশ ও পশুচিকিৎসকেরা সমন্বিতভাবে প্রাণীটিকে ধরার চেষ্টা করেছিল।