২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে বাস উল্টে ১৯ মিশরীয় হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে মিশরের হজযাত্রীবাহী একটি বাস উল্টে ১৯ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 08:44 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা (এমইএনএ) এ তথ্য জানিয়েছে।

মেনার প্রতিবেদনে বলা হয়, মক্কা এবং মিনার মধ্যবর্তী সড়কে বাসটি উল্টে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৪৪ জন হজযাত্রী ছিলেন। তারা ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন।

এ ঘটনার মাত্র কয়েকদিন আগে পশ্চিম তীর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হওয়া ফিলিস্তিন হজযাত্রী বোঝাই একটি বাস জর্ডানে দুর্ঘটনায় পতিত হলে ১৬ হজযাত্রীর মৃত্যু হয়।