জাপানিকে ধর্ষণ, মার্কিন নাবিক আটক
জাপানের ওকিনাওয়ায় মার্কিন নৌঁঘাটি স্থানান্তরের দাবির মধ্যেই এবার এক মার্কিন নাগরিকের বিরুদ্ধে জাপানি নারীকে ধর্ষণেরঅভিযোগ উঠেছে। বিক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। একইসঙ্গে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাপান সরকার।
রোববার রাতের ঘটনায় ওকিনাওয়ার প্রাদেশিক পুলিশ জাস্টিন ক্যাসেলনাস (২৪) নামক এক নাবিককে আটক করেছে। এ ঘটনায় স্থানীয়বাসিন্দাদের মধ্যে কিছুটা উত্তেজনা ও আতংক বিরাজ করছে।
পুলিশ বলছে, ওকিনাওয়ার রাজধানী নাহায় ঘুরতে যাওয়া এক ৪০ বছর বয়সী জাপানি পর্যটক হোটেলে ওঠে। পরবর্তীতে জাস্টিন তাকেধর্ষণ করে বলে ওই নারী পুলিশকে অভিযোগ করলে সোমবার তাকে আটক করা হয়।
মন্ত্রীপরিষদের প্রধান সচিব ইয়াশিদা সূগা রাজধানী টোকিওতে সাংবাদিকদের বলেন, এটি অপ্রত্যাশিত ঘটনা। জাপানে থাকার পর এদেশের নাগরিককে ধর্ষণ ঘোরতর অন্যায়। আমরা এটাকে ক্ষমা করব না। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আইন--শৃঙ্খলা বাহিনীকে বলাহয়েছে।
ওকিনাওয়ার সরকার বিরোধী গর্ভনর তাকাশি ওনাগা বলেন, মার্কিন নাগরিকদের এ ধরনের কাজ সরকারের চরম ব্যর্থতা। সরকারযুক্তরাষ্ট্রের কথায় উঠবস করায় তাদের নাগরিকরা এত সাহস পায়। ওকিনাওয়ার নাগরিকরা আতংকে রয়েছে উল্লেখ করে তিনি বলেন,সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা তাদের ছাড় দেব না। এর একটা বিহিত করতে হবে।
এর আগে গত বছর নভেম্বরে ওকিনাওয়ায় দখল নেওয়া জমির মার্কিন নৌঘাঁটি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন জাপানের মার্কিনরাষ্ট্রদূত কারোলিনে কেনেডি এবং দেশটির মূখ্যমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিদা সুগা।
ওই সময় বলা হয়, মার্কিন সেনাদের সরিয়ে নিতে আগামী ২০১৮ সাল লাগতে পারে । কিন্তু এরপর বিভিন্ন নাটকীয়তার মধ্যে দিয়ে ফেরওকিনাওয়ার হেনকো সিটিতে অবস্থিত মার্কিন নৌঘাঁটি প্রসারনে সমুদ্র ভরাট অব্যহত থাকে।
সম্প্রতি আদালতের এক রায়ে ওকিনাওয়ার সমুদ্র ভরাট ও নৌঘাঁটি নির্মানে নিষেধজ্ঞা আরোপ করা হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ দ্বীপটি দখল করে কয়েক হাজার মার্কিন সেনা বেইজ ক্যাম্প করেছিল। ১৯৭২ সালের দুই দেশের চুক্তিঅনুযায়ী, জাপানকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্ব ছিল মার্কিন সেনাদের ওপর।
এরপর জাপান সরকার স্থানীদের জমি অধিগ্রহণ করে মার্কিন বেইজ ক্যাম্প তৈরি করে দেয়। আর এজন্য সরকারকে বিশেষ অর্থ বিসর্জনওদিতে হয়। সম্প্রতি মার্কিন সেনারা সমুদ্র ভরাট করে ফুতেনেমা বিমানবন্দর ও বেইজক্যাম্প সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তুওকিনাওয়াবাসী তার প্রতিবাদ করে। বিষয়টি আদলত পর্যন্ত গড়ায়।
মার্কিন সেনারা প্রায় হেনকোতে ৭ হেক্টর জমি দখল করে বেইজক্যাম্প করেছিল। যার মধ্যে চার হেক্টর জমিতে ফুতেনেমা এয়ার স্টেশনআছে।
১৯৯৬ সালে জাপান ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে প্রদেশটির ওনাগা জেলার হেনকো সামুদ্রিক এলাকায় নৌ-সেনাদের আবাসন ও প্রশিক্ষণের জন্য জায়গা বরাদ্ধ দেওয়া হয়। শুরুতে কিছুটা এগোলেও গত কয়েক বছর ধরে সীমাবদ্ধ এলাকার মধ্যেমার্কিন নৈবাহিনীর প্রায় ১২ হাজার সেনা অবস্থান করে। এরপর থেকে জমি অধিগ্রহণের জন্য জোর তৎপরতা শুরু হয়।
গত বছর আবে সরকারকে মার্কিন নৌঘাঁটি প্রসারিত করার জন্য আরও জায়গা বরাদ্দের আবেদন পড়লে সরকার নাগো শহরেরসন্নকটবর্তী সমুদ্র ভরাট করে বেইজ স্থাপনের অনুমতি দেয়। প্রতিবাদে সাধারন মানুষ রাস্তায় নামে। তারা সেনাদের অন্যত্র সরিয়ে নেওয়ারকথাও বলে। এমনকি ওকিনাওয়ার সরকার বিরোধী গর্ভনর তাকাশি ওনাকা বিষয়টি নিয়ে আদালতে যান।
পরবর্তীতে আদালতের রায়ে ফুতেনমা নৌঘাঁটির জন্য জমি ভরাটে নিষেধজ্ঞা আরোপ হয়।
