২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ‘১৫০ জঙ্গি’ নিহত

সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের ১৫০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 10:41 AM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ দাভিসের বরাতে বিবিসি জানিয়েছে, একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। ওখানে ‘বড় পরিসরে’ হামলার পরিকল্পনা করছিল জঙ্গিরা।   

দাভিস বলেন, “আমরা জানতাম তারা শিবিরটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং তারা যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়ন বাহিনীর জন্য হুমকি হয়ে উঠছিল।”

তিনি আরো বলেন, “প্রাথমিক হিসাব অনুযায়ী ১৫০ জনেরও বেশি সন্ত্রাসী-যোদ্ধা নিহত হয়েছেন।”

Image
এই হামলায় যুদ্ধবিমান ও চালকবিহীন বিমান (ড্রোন) উভয় আকাশযান ব্যবহার করা হয়েছে। ফাইলছবি: রয়টার্স

এই হামলায় যুদ্ধবিমান ও চালকবিহীন বিমান (ড্রোন) উভয় আকাশযান ব্যবহার করা হয়েছে। ফাইলছবি: রয়টার্স

দাভিস জানান, শনিবার চালকবিহীন বিমান (ড্রোন) ও যুদ্ধবিমান উভয় আকাশযান রাসো শিবির লক্ষ্য চালানো হালায় ব্যবহার করা হয়েছে। রাজধানী মোগাদিসু থেকে ১২০ মাইল উত্তরে ছিল এই প্রশিক্ষণ শিবিরের অবস্থান।

২০১১ সালে মোগাদিসু থেকে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীরা আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব জঙ্গিদের হটিয়ে দেয়।

কিন্তু এরপরও জঙ্গি এই গোষ্ঠীটি সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।

আল-শাবাব জঙ্গিরা সোমালিয়ায় কঠোর ইসলামি শরিয়া আইন চালু করতে চায়।