২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে লিফট থেকে একমাস আগের মৃতদেহ উদ্ধার 

চীনে মেরামতের জন্য প্রায় একমাস আগে বন্ধ করে দেওয়া একটি লিফটের মধ্যে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Mar 2016, 08:43 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

মধ্যাঞ্চলের সাংচি প্রদেশের রাজধানী জিয়ানের জেইলিং জেলায় এ ঘটনা ঘটেছে।

প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, একটি আবাসিক ভবনের লিফ্টের ভেতর এক নারীর মৃতদেহ পাওয়া গেছে।

প্রায় ৪৩ বছর বয়সী ওই নারী একাই ভবনটিতে বসবাস করতেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা তার সঙ্গে খুব একটা দেখা করতে আসত না।

মেরামত কাজের জন্য ৩০ জানুয়ারি দুইজন রক্ষণাবেক্ষণ কর্মী লিফ্টটি বন্ধ করে দেয়। ১ মার্চ অন্যান্য কর্মীরা লিফ্টের ভেতর ওই মৃতদেহটি খুঁজে পায়।

চায়না নববর্ষের কারণে লিফ্টের মেরামত কাজে দেরি হয়।  

পুলিশ বিষয়টিকে অনৈচ্ছিক নরহত্যা হিসেবে বিবেচনা করছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়ছে।

স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, আবাসিক ভবনটির ভেতরে থাকা দুইটি লিফ্টের একটিতে আঁচড়ের দাগ দেখা গেছে।