২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরপূর্বাঞ্চলে একজন শিয়া মিলিশিয়া যোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Feb 2016, 10:19 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। সোমবার পূর্বাঞ্চলের প্রদেশ দিয়ালায় এ ঘটনা ঘটে।

হামলায় আরও ৫৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মাত্র একদিন আগে বাগদাদের শিয়া অধ্যুষিত একটি শহরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়।

ইসলামিক স্টেট (আইএস) রোববারের হামলা দুইটির দায় স্বীকার করেছে।