২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের প্রথম হাতবিহীন পাইলট!

বিশ্বের প্রথম হাতবিহীন পাইলট যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের জেসিকা কক্স। তিনি প্রমান করেছেন হাত ছাড়াও বিমান চালানো সম্ভব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 10:21 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

বিবিসি জানায়, ৩৩ বছর বয়সী কক্সের জন্ম থেকেই দু’টো হাত নেই। কিন্তু তার সফলতায় এই পঙ্গুত্ব প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। বরং তিনিই এখন শারীরিক প্রতিবন্ধীদের গর্ব।

নিজের স্পৃহা আর দৃঢ় মনোবলে আর দশজনের মতো হয়েছেন তিনি। প্রথম প্রতিবন্ধী পাইলট হিসেবে পেয়েছেন লাইসেন্স। আর বিশ্বের প্রথম হাতবিহীন পাইলট হিসাবে কক্স জায়গা করে নিয়েছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও।

ছোটসময় বরাবরই দুই হাত না নিয়ে জন্মানোর কারণ খুঁজতেন কক্স। কিন্তু তার এ জন্মগত ত্রুটির ব্যাখ্যা দিতে পারেননি তার বাবা-মা কিংবা ডাক্তারাও। পরবর্তীতে ১১ বছর কৃত্রিম হাত নিয়ে চলেছিলেন কক্স। কিন্তু এই কৃত্রিম হাতে সাচ্ছ্বন্দ বোধ করতে না তিনি।

১৪ বছর বয়সে এসে কৃত্রিম হাত বাদ দিয়ে সাধারণ সব কাজ পায়েই চর্চা করতে শুরু করেন কক্স। পিয়ানো বাজানো থেকে শুরু করে মার্শাল আর্ট, সার্ফিং পর্যন্ত সবই তিনি শিখেছেন। পরবর্তীতে কলেজ থেকে গ্রাজুয়েশনের পর এক জঙ্গি বিমানের পাইলটের উৎসাহে বিমান চালনায় যান কক্স।