২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তানজানিয়ায় হাতি শিকারীর গুলিতে ব্রিটিশ পাইলট নিহত

তানজানিয়ায় হাতি শিকারীদের গুলিতে ব্রিটিশ এক হেলিকপ্টার পাইলটের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 08:40 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

নিহত রজার গাওয়ার বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ‘ফ্রাইডকিন কনজারভেশন ফান্ড’ এর হয়ে কাজ করতেন।

দাতব্য সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার মাসওয়া গেম রিজার্ভ এলাকায় এক দল হাতি শিকারীকে হেলিকপ্টার নিয়ে অনুসরণ করছিলেন গাওয়ার। এক পর্যায়ে হাতি শিকারীরা তার হেলিকপ্টারে গুলি করে।

গাওয়ারের এক সহকর্মী বলেন, হাতি শিকারীরা তিনটি হাতি শিকার করেছিল। সেগুলোর একটির খুব কাছে দিয়ে উড়ে যাওয়ার সময় গাওয়ারের হেলিকপ্টারে গুলি করা হয়।

দাতব্য সংস্থাটির প্রতিষ্ঠাতা ডন ফ্রাইডকিন বলেন, প্রতিষ্ঠানটি একজন ‘প্রিয় বন্ধুকে’ হারিয়েছে। 

তানজানিয়ার বন অধিদপ্তরও যুক্তরাজ্যের একজন নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।