২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে রেকর্ড তুষারপাত, দুইজনের মৃত্যু

জাপানে রেকর্ড তুষারপাতে ২ জনের প্রাণহানি ও শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 08:30 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া তুষার ঝড়ে দেশটির কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চল এলাকায় ব্যপক তুষারপাত ঘটেছে। বন্ধ রয়েছে ট্রেন, বাতিল করা হয়েছে ২১১ টি ফ্লাইট। সতর্কতা জারি হয়েছে কয়েকটি প্রদেশে।

এছাড়া, সমগ্র জাপান জুড়ে তাপমাত্রা মাইনাস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়া অধিপ্তরের কর্মকর্তারা বলছেন, সমুদ্রের নিম্নচাপের কারণে সৃষ্ট এই তুষারপাত আরও ২৪ ঘন্টা স্থায়ী হবে। রোববার সব্বোর্চ তুষারপাতের ঘটনা ঘটেছে পশ্চিমাঞ্চল প্রদেশ হিরোশিমায়। যেখানে ১৪২ সেমি. পর্যন্ত তুষার জমে যায়। এছাড়া, নাগাসাকি, নাহা, কাগুশিমা অঞ্চলে ১৭ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে।

কেন্দ্রীয় জাপানের ইশাকাওয়া প্রদেশে ৫৯ সেমি তুষার জমেছে। তুষারপাতের ঘটনায় পশ্চিম ট্রেন কর্তৃপক্ষ সিনকানসেন বন্ধ রাখে। ফলে কার্যত ওই অঞ্চলের সুপারশপগুলো বন্ধ ছিল।

ওদিকে, পুলিশের উদ্ধৃতি দিয়ে জাপানের বার্তা সংস্থা কিয়োডো বলছে, তুষারপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।

কুয়াশচ্ছন্ন তুষারের কারণে স্থানীয় ও আন্তর্জাতিকসহ প্রায় ২১১ টি বিমানসূচি বাতিল করে জামান এয়ারলাইয়েন্স (জাল) ও অল নিপ্পন কোম্পানি।

ইমাগুচি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থী সারওয়ার জাহান বলেন, ছুটির দিন হওয়ায় আজ বাসায় ছিলাম। তাপমাত্রা এতটাই কম যে বাইরে বের হওয়া কষ্টকর ছিল। তবুও ছেলের আবদার রাখতে প্রথমবারের মতো ওকে তুষারপাত দেখিয়েছি।

ওদিকে, তুষারপাত যেসব অঞ্চলে হয়নি সেইসব অঞ্চলের তাপমাত্রা শূন্যের নিচে নেমে এসেছে। বইছে বরফ হাওয়া। রাত ১০ টা পর্যন্ত দেশটির পশ্চিমাঞ্চলের প্রদেশ ওসাকার তাপমাত্রা মাইনাস ২ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সন্ধ্যা হওয়ার আগেই দোকানপাট সব বন্ধ হয়ে যায়। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া অধিপ্তর বলছে, সোমবার সমগ্র জাপান জুড়ে এই তুষার ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।