বিশ্বের সবচে বয়স্ক পুরুষের মৃত্যু
বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পুরুষ জাপানের ইয়াসুটারো কুইতে আর নেই। মঙ্গলবার ভোরে তিনি মারা গেছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
১১২ বছর ১০ মাস বয়সী কুইতে গত বছর অগাস্টে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক পুরুষ হিসাবে গিনেজ বুকে নাম উঠান।
গত মাস থেকে নাগাওয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। চিকিৎসাধীন থাকা অবস্থায়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
১৯০৩ সালের ১৩ মার্চ জাপানের ফুকি প্রদেশের সুরুগা শহরে জন্ম নেন কুইতে। ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা এই মানুষটির প্রিয় খাবার ছিল পাউরুটি।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে কুইতে
একজন সাধারন দর্জি হিসেবে জীবনের অধিকাংশ সময় পার করেছেন কুইতে। তিনি ২০১০ সালে ফুকুরি প্রদেশ থেকে নাগোয়া প্রদেশে তার মেয়ের পরিবারে এসে বসবাস করছিলেন।
