২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের বয়স্ক পুরুষ জাপানের কুইতে

জাপানের ইয়াসুটারো কুইতে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক পুরুষ। গিনেজ বুকে নাম উঠানো এ ব্যক্তির বসয় ১১২ বছর ১৬৩ দিন। সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড এক অনুষ্ঠানের মাধ্যমে জাপানের নাগোয়া প্রদেশের কুইতেকে এই সম্মনানা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 07:07 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

গিনেজ ওয়ার্ল্ডের দাপ্তরিক ওয়েবসাইট এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছে।

এর আগে গত ৫ জুলাই সাকারি মমি ১১২ বছর ১৫০ দিন বয়সে মারা যান। যার স্থলাভিষিক্ত হলেন ইয়াসুটারো কুইতে। ২০১১ সালে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি জুরিমন কিমুরা ১১৬ বছর বয়সে মারা যান। তিনিও জাপানের নাগরিক ছিলেন।

১৯০৩ সালের ১৩ মার্চ জাপানের ফুকি প্রদেশের সুরুগা শহরে জন্ম নেন ইয়াসুটারো। শুক্রবার গিনিজ বুকের সহ-সভাপতি ইরিকা ওগায়া বিশ্বের এ দীর্ঘ বয়সী ব্যক্তির বাড়িতে গিয়ে সনদ ও ক্রেস্ট হাতে তুলে দেন।

ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা এই ব্যক্তি বলেন, “আমি খুবই আনন্দিত এ সম্মননা পেয়ে। আমি পরিবারের অন্যন্য সদস্যদের মতো খাবার খাই। তবে প্রিয় খাবার পাউরুটি।”

বেঁচে থাকার রহস্য প্রসঙ্গে তিনি বলেন, আমি কখনো দুাশ্চিন্তাকে কাছে টানি না। কখনো জীবনকে কঠিন ভাবে মনে করিনি। যেমন চলছে, তেমন ভাবেই চলতে দিয়েছি মাত্র।

একজন সাধারন দর্জি হিসেবে জীবনের অধিকাংশ সময় পার করেছেন কুইতে। তিনি ২০১০ সালে ফুকুরি প্রদেশ থেকে নাগোয়া প্রদেশে তার মেয়ের পরিবারে এসে বসবাস শুরু করেন।

২০১৪ সালে জাপানকে বিশ্বের সবচেয়ে বেশি আয়ুর দেশ বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রাণালয়।