২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাজমহল দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায়  ৫ অস্ট্রেলীয়র মৃত্যু

ভারতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় পরিবারের পাঁচ সদস্য মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 04:06 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

প্রকাশিত সংবাদ সূত্রে বিবিসি বলছে, রোববার একটি ভাড়া করা গাড়িতে তাজমহল দেখতে যাওয়ার পথে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মথুরার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে চলমান ভাড়া করা এসইউভিটি-র একটি চাকা ফেটে যায়। এর ফলে চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি সড়ক বিভাজকে গিয়ে ধাক্কা খেয়ে উল্টে হাইওয়ের অপর পাশ গিয়ে পড়ে।

ঘটনাস্থলেই অনামিকা দত্ত (৪৫), তার দুই মেয়ে পিপাসা (১৫) ও নিতিকা (১২) এবং তার বোন সোনিয়া (২৫) মারা যান বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালের নেওয়ার পর ছেলে তিরভিজাইয়ের (২০) মৃত্যু হয়।  

অনামিকার স্বামী রুপেন্দ্র দত্ত ও বাবা এন কে পালিওয়াল আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতীয় বংশোদ্ভূত পরিবারটি দিল্লি থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাডিলেডে স্থায়ীভাবে বসবাস করছিল।

অ্যাডিলেডে দত্ত পরিবারের রেস্টুরেন্টের ব্যবসা ছিল বলে জানা গেছে। কিছুদিন আগে তারা ভারতে বেড়াতে এসেছিলেন।