২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পৃথক বোমা হামলায় নিহত অর্ধশতাধিক

ইরাকের পৃথক কয়েকটি বোমা হামলায় অন্ততপক্ষে অর্ধশতাধিক নিহত ও বহু সংখ্যক ব্যক্তি আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jan 2016, 10:29 AM

Updated : 12 Apr 2022, 01:12 AM

সোমবার বাগদাদের একটি শপিং কমপ্লেক্সে এক সশস্ত্র ব্যক্তি আত্মঘাতী হামলা চালায়। পাশাপাশি ওই কমপ্লেক্সের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এতে অন্ততপক্ষে ১৮জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী-জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

পরবর্তী সময়ে পূর্বাঞ্চলীয় শহর মুকদাদিয়া শহরে দুটি পৃথক বোমা হামলায় অন্ততপক্ষে ২৩ জন নিহত এবং ৫১ জন আহত হন। নিরাপত্তা বাহিনী ও হাসপাতালসূত্রগুলো হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

অপর একটি বোমা হামলার ঘটনা ঘটেছে বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরতলীতে। এই বিস্ফোরণে সাতজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে আছে। গোষ্ঠীটি মুকদাদিয়া ও বাগদাদের শপিং কমপ্লেক্সে হামলায়র দায় স্বীকার করেছে। তারা ‘অস্বীকারকারীদের’ জমায়েতকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল বলে দাবি করেছে।

গোষ্ঠীটি শিয়া মুসলিম সম্প্রদায়কে এই অমর্যাদাকর অভিধায় চিহ্নিত করে থাকে।

গেল মাসে ইরাক সরকার দাবি করেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর রামাদিতে আইএসের বিরুদ্ধে সরকারি বাহিনী জয়ী হয়েছে এবং গোষ্ঠীটিকে ধীরে ধীরে অন্য অঞ্চলে হটিয়ে দিয়েছে।

তিনমাসের মধ্যে সোমবারের হামলাতেই দেশটিতে সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা ঘটল। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান অভিযোগ করে বলেছেন, এই সন্ত্রাসী গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর কাছে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে।

তবে তিনি ইসলামিক স্টেটের (আইএস) নাম উল্লেখ করেননি।