২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে ফরাসি রেস্তোরাঁয় ‘আত্মঘাতী হামলা’

আফগানিস্তানের রাজধানী কাবুলে আফগান কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকদের পছন্দনীয় একটি রেস্তোরাঁয় আত্মঘাতী হামলা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2016, 08:54 PM

Updated : 12 Apr 2022, 01:07 AM

বিবিসি জানিয়েছে, ফরাসি রেস্তোরাঁ লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এতে চারজন আহত হয়।

কাবুলের অপরাধ তদন্ত বিভাগের প্রধান হামলাটি গাড়িবোমা হামলা বলে নিশ্চিত করেছেন। তালেবান জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি বিবিসি’কে বলেন, তাইমানি এলাকায় ল্য জাহদাঁ রেস্তোরাঁ ছিল হামলার লক্ষ্য। এ এলাকটিতে অনেক বিদেশি ‍দূতাবাস এবং সরকারি ভবন আছে।

আফগানিস্তানে সম্প্রতি কয়েক মাসে তালেবান জঙ্গিরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা জোরদার করেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছে চ্যানেল ওয়ান টিভি।