২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামাদিতে ইরাকি বাহিনীর জয় ঘোষণা

ইরাকের রামাদি শহর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে ইরাকি বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2015, 08:11 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল বলেছেন, সেনাবাহিনী ‘বীরোচিত’ জয় অর্জন করেছে এবং সরকারি কমপ্লেক্সে ইরাকের পতাকা উড়িয়েছে।

তবে কয়েকটি খবরে এখনো শহরটির কিছু কিছু জায়গায় জঙ্গিরা প্রতিরোধ গড়তে পারে বলে জানানো হয়েছে।

সরকার কয়েক সপ্তাহ ধরে রামাদি পুনর্দখলের চেষ্টা করার পর এ জয় ঘোষণা করল।

গত মে মাসে রামাদির নিয়ন্ত্রণ নেয় আইএস। আনবার প্রদেশের রাজধানী রামাদি বাগদাদ থেকে মাত্র দুইঘণ্টার পথ।

গত মঙ্গলবার থেকে ইরাকের সেনাবাহিনী রামাদি অভিযান শুরু করে।

রামাদির পর সেনাবাহিনী আইএস নিয়ন্ত্রিত উত্তরের নগর মসুলে অভিযান চালাবে বলে জানিয়েছে ইরাক কর্তৃপক্ষ।