২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বেসামরিক হত্যার অভিযোগ অস্বীকার রাশিয়ার

রাশিয়ার বিমান সিরিয়ার কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি বলে দাবি করেছেন একজন ঊর্ধ্বতন রুশ কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 07:50 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

প্রায় তিন মাস ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সেখানে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।

লন্ডন ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, এ সপ্তাহে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এ হামলাকে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করা উচিত বলে মনে করে মানবাধিকার সংগঠনটি।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের প্রধান কর্নেল জেনারেল এবং কমান্ডার ইন চীফ ভিক্টর বনদারেভ ‘রোশিয়া টোয়েন্টিফোর’ টিভিতে এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের বিমান বাহিনী কখন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি।”

“আমাদের পাইলটরা প্রশিক্ষিত এবং অত্যন্ত দক্ষ। তারা কখনও  লক্ষ্যভ্রস্ট হয় না। তারা কখনই  তথাকথিত সংবেদনশীল স্থান যেমন:- স্কুল, হাসপাতাল বা মসজিদে হামলা চালায়নি।”

রুশ বিমানগুলো সিরিয়ার আকাশ সীমায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেও সাহায্য করছে বলে জানান ওই সেনা কর্মকর্তা