বিশ্বব্যাপী বড়দিন উদযাপন
বড়দিনের বার্তায় সম্পদ আর মেকি চাকচিক্যের মোহে যারা ডুবে আছে, তাদের জীবনের সঠিক মূল্যবোধে ফেরার তাগিদ দিয়েছেন পোপ ফ্রান্সিস। বড়দিনের আগের সন্ধ্যায় ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দা থেকে ‘ভ্যাটিকান সিটি ও বিশ্বের’ উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, “আবারও আমাদের জানতে হবে আমরা আসলে কারা।” সকলকে শিশু যিশুখ্রিস্টের সাধারণ জীবন যাপন অনুসরণের আহ্বানও জানান তিনি।
