২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে নিহতের সংখ্যা বেড়ে ১৪

বড়দিনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে বয়ে যাওয়া টর্নেডোতে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। বিধ্বস্ত হয়েছে অন্তত কয়েকশ’ ঘরবাড়ি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 07:03 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

মিসিসিপিতে নিহত হয়েছে ৭ জন। ছয় জন টেনেসিতে এবং একজন আরকানসে।

তীব্রতা ভেদে দেশটিতে অন্তত ২০টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। মিসিসিপি কর্তৃপক্ষ নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানিয়েছে।

বুধবার বিকেলে মিসিসিপির উত্তরাংশে ১০০ মাইল ব্যাপ্তির একটি বিশাল টর্নেডো তাণ্ডবে বহু ঘরবাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টর্নেডোটি পরে টেনেসির দিকে এগিয়ে যায়।

টর্নেডোতে মিসিসিপির ছয়টি কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র গ্রেগ ফ্লান জানান, এসব এলাকায় ৪০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে।